বেরোবিতে শহিদ আবু সাঈদ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাংবাদিকতা ও জিডিএস

বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ 

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০২:২৮ পিএম


বেরোবিতে শহিদ আবু সাঈদ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাংবাদিকতা ও জিডিএস
বেরোবিতে শহিদ আবু সাঈদ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাংবাদিকতা ও জিডিএস । ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শহিদ আবু সাঈদের স্মরণে আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে ছাত্র ও ছাত্রীদের পৃথক দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ এ টুর্নামেন্টের আয়োজন করে।

ছাত্রীদের ফাইনালে বাংলা বিভাগকে হারিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে ছাত্রদের ফাইনালে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

আরও পড়ুন

এ সময় উপাচার্য বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান।

শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর আহ্বায়ক ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামাণিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission